নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শেষ প্রান্তে গোপালপুর ইউনিয়ন। দক্ষিণ প্রান্তে বড়াইগ্রাম,মাঝগ্রাম, উত্তর প্রান্তে জোনাইল, চান্দাই, দক্ষিন প্রান্তে পাবনা জেলার মুলাডুলি পশ্চিম প্রান্তে নগর এবং লালপুর উপজেলার কদিমচিলান , দোয়ারিয়া ইউনিয়ন। মোট জনসংখা ৩২,১২৫জন প্রায়, ইউনিয়নের প্রাণকেন্দ্র দিয়ে বিশ্বরোড, পাবনা,কুষ্টিয়া,রোড চলে গেছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পিছনে অবস্থিত কমলা নদীর যে নদী পাবনা জেলা হয়ে পদ্মা নদীর সাথে মিশেছে। উপজেলার বৃহত্তর নদী খলিশাডাঙ্গা প্রায় ১৬কিঃ মিঃ,পচা বড়াল প্রায় ৮কিঃমিঃ মরা বড়াল প্রায় ১৯কিঃমিঃ এলাকায় বেষ্টিত। সাতইল এবং চিনিডাঙ্গা বিলের সাথে মিশেছে গোপালপুর ইউনিয়নে অবস্থিত কমলা নদী।ইউনিয়নে নদী খাল বিল পুকুরে বর্ষার শেষ সময় প্রচুর মৎস্য পাওয়া যায়, প্রায় ৩ শতাধিক মৎস্যজীবি পরিবার উক্ত মৎস্য আহরণ করিয়া এলাকার চাহিদা পুরণ শেষে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া জিবিকা নির্বাহ করিয়া থাকে। মরা নদী খাল বিল সহ অনেক সরকারী জলাশয় পড়ে আছে, উদ্দ্যোগ গ্রহন করিলে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে পারে। গোপালপুর ইউনিয়ন কৃষি প্রধান এলাকা, এখানে প্রধান ফসল রোপা আমন ও বোরো ধান, শীতের সময় গম, খেসাড়ী,মশুর, মুগ কালাই, কালীজিরা,ধনিয়া,পিয়াজ, রশুন এবং প্রচুর পরিমান খেজুর গুড় সহ বিভিন্ন প্রকার শাক শবজী উৎপাদন হয় এবং এলাকার চাহিদা শেষে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া থাকে। গোপালপুর ইউনিয়নের সবচেয়ে বেশী উৎপাদিত ফসল হলো শাক সব্জি যেমন: শিম,ঢেড়স,লালশাক,মুলা এলাকায় ইক্ষু উৎপাদনে দির্ঘদিন যাবৎ অবদান রাখিয়া আসিতেছে। ইতিহাসের সাক্ষ্য হিসাবে রয়েছে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানকারী মুক্তিযোদ্ধা বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ।উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজাপুর ডিগ্রি কলেজ, রাজাপুর উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া উচ্চ বিদ্যালয়।
ক্রমিক নং | নাম | সংখ্যা |
১ | ইউনিয়ননের নামঃ ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদ, বড়াইগ্রাম ,নাটোর। |
|
২ | ইউনিয়নের অবস্থানঃ আস্তিকপাড়া সংলগ্ন নাটোর পাবনা মহাসড়কের উত্তর পাশ্বে অবস্থিত। | জমির পরিম ৩৭ শতাংশ |
৩ | ইউনিয়নের আয়তনঃ ৭,০৩৮ একর |
|
৪ | ইউনিয়ননের গ্রাম সংখ্যা- | ১৪ টি |
৫ | ইউনিয়ননের ওয়ার্ড সংখ্যা- | ৯ টি |
৬ | ইউনিয়নের লোক সংখ্যা- | ৩২,৪০৫ জন |
৭ | ইউনিয়নের খানা সংখ্যা- | প্রায় ১২,০০০ |
৮ | পুরুষ লোক সংখ্যা- | প্রায় ১৯৩৭৫ জন |
৯ | মহিলা লোক সংখ্যা- | প্রায় ১৩০৩০ জন |
১০ | এস.এস সি উর্ধ শিক্ষিত লোক সংখ্যা - |
|
১১ | প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- | ৮ টি |
১২ | উচ্চ বিদ্যালয়ের সংখ্যা- | ০৩ টি |
১৩ | মহাবিদ্যালয়ের সংখ্যা- | ১ টি |
১৪ | ধর্মের সংখ্যা- ইসলাম,খিষ্টান, বৌদ্ধ |
|
১৫ | ইউনিয়নের ভূমি অফিসের সংখ্যা- | ১ টি |
১৬ | মাদ্রাসার সংখ্যা- | ১০ টি |
১৭ | শহিদ মিনারের সংখ্যা- | ১২টি |
১৮ | মসজিদের সংখ্যা- | ৪৫ টি |
১৯ | মন্দিরের সংখ্যা- | ১১ টি |
২০ | গির্জার সংখ্যা- | ১ টি |
২১ | হাট বাজারের সংখ্যা- | ৭ টি |
২২ | পাকা রাস্তার পরিমান- |
|
২৩ | চলাচলকারী যানবাহন বাস সি,এন,জি |
|
২৪ | অটোরিক্রা্সা, নছিমন, ওভ্যান রিক্রা্সা |
|
২৫ | স্বাস্থ্য ও পরিবারকল্যাণ হাসপাতাল- | ১ টি |
২৬ | কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র- | ৫ টি |
২৭ | ডাকঘর সংখ্যা- | ২ টি |
২৮ | সার বিতরণের ডিলার সংখ্যা- | ৮ টি |
২৯ | আবাদি ও কৃষি জমির পরিমান - |
|
৩০ | নক্শা ও মৌজার সংখ্যা- |
|
৩১ | দিন মুজুরির সংখ্যা- |
|
৩২ | ব্যবসায়ীর সংখ্যা- | ১৭৩০ জন |
৩৩ | মৎস্য জীবির সংখ্যা- | ১৩৫৮ প্রায় জন |
৩৪ | কর্মকারের সংখ্যা- | ১৫ জন |
৩৫ | এনজিও অফিসের সংখ্যা- | ৪ টি |
৩৬ | নদীর পরিমাণ/সংখ্যা- (কমলা নদী) | ১টি (১৫কিঃমিঃ) |
১৯৯০২
০
৭২৯০